বিশ্বজুড়ে উদ্বেগ, কী বলছেন বিশ্লেষকরা?

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কাস্পিয়ান সাগরের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং এ ঘটনার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। পর্যবেক্ষকদের মতে, কাস্পিয়ান সাগরের এই হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধকে একই সংকটের অংশে পরিণত করার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া-ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা—সব মিলিয়ে বিশ্ব এখন এক নতুন ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার ওপরও পড়তে পারে।

Comments